ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

ads

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজধানীতে মজনু মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোরে গুলশানের কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার সালু মিয়ার ছেলে মজনু এক ছেলে ও তিন মেয়েসহ পরিবার নিয়ে গ্রামে থাকতেন। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন। একপর্যায়ে ভোরের দিকে গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মজনু মিয়ার মৃত্যু হয়।


একই দুর্ঘটনায় মজনুর সহযোগী ও ভ্যানচালকও আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page